দৈনিক সংবাদ দিগন্ত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ইতি জেনেভায় হতে যাচ্ছে ঐতিহাসিক চুক্তি

ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর এবার সামনে এলো বহুল আলোচিত এক শান্তি সমঝোতার খবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর এ আয়োজনের নেতৃত্বে থাকবে পাকিস্তান।সোমবার মধ্যরাতে জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে। তার ভাষায়, এটি কেবল দুটি দেশের মধ্যে কোনো সাধারণ চুক্তি নয়, বরং শান্তি, সংলাপ ও কূটনীতির একটি বড় বিজয়।পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক সংঘাত বন্ধ, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি কাঠামোগত আরো পড়ুন , পদত্যাগ, ভিসা ও চাকরিতে বড় পরিবর্তন আনল সৌদি আরবসমঝোতায় পৌঁছেছে।শেহবাজ জানান, গত ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর থেকেই পাকিস্তান সক্রিয়ভাবে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এপ্রিল মাসে ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। যদিও তখন কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে আলোচনার পথ বন্ধ হয়নি।জাতীয় পরিষদে বক্তব্যে শেহবাজ শরিফ এটিকে বিশ্ব শান্তির ক্ষেত্রে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন। তিনি কাতার, সৌদি আরব, তুরস্ক ও চীনের নেতাদের ভূমিকাও প্রশংসা করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য মিত্র দেশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।তবে এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর শুক্রবারের জেনেভা বৈঠকের দিকে—সত্যিই কি শেষ হচ্ছে দীর্ঘদিনের উত্তেজনা, নাকি নতুন কোনো ভূরাজনৈতিক সমীকরণের সূচনা হতে যাচ্ছে—সেই উত্তর মিলবে খুব শিগগিরই।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ইতি  জেনেভায় হতে যাচ্ছে ঐতিহাসিক চুক্তি