রংপুরের পীরগঞ্জে কৃষককে হত্যা করে ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর জেলা পুলিশের আভিযানিক দল একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন, লামায় সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত-৫
রবিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমান রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সফরমার পাহারা দিতেন। ৭ মে সকালে সেচঘর থেকে তার পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
পুলিশ সুপার বলেন, দুর্বৃত্তরা ট্রান্সফরমার চুরি করার সময় কৃষক মফিজার রহমানকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে এটি একটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে জেলা পুলিশের আভিযানিক দল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে।
আরও পড়ুন, ঈদযাত্রায় ট্রেনমুখী মানুষ, চট্টগ্রামে বাড়ছে ভিড়
গ্রেফতারকৃতরা হলো—গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাটসহ বিভিন্ন জেলার বাসিন্দা ৭ জন। পুলিশ আরও জানায়, অভিযানকালে চুরি হওয়া মালামাল এবং অপরাধে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন