দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

ভালোবাসায় সিক্ত এমপি রায়হান সিরাজী, বড়বিল-মন্থনাবাসীর গণসংবর্ধনা

রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীকে গণসংবর্ধনা দিয়েছে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ও মন্থনা এলাকার সর্বস্তরের জনগণ। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আরও পড়ুন, পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

গত রোববার (৩১ মে) বড়বিল-মন্থনা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংসদ সদস্য রায়হান সিরাজী সেখানে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় পুরো আয়োজনটি জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ!

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পীদের গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে রংপুর-১ আসনের উন্নয়ন কর্মকাণ্ড এবং সংসদ সদস্যের বিভিন্ন জনকল্যাণমূলক অবদানের চিত্র তুলে ধরা হয়। এ সময় উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।

আরও পড়ুন, রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল মিলল চেয়ারম্যান প্রার্থীর ভাঙারির দোকানে

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য রায়হান সিরাজী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার কাজের প্রধান অনুপ্রেরণা। তিনি ভবিষ্যতেও রংপুর-১ আসনের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এ গণসংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং জনপ্রতিনিধি ও জনগণের মধ্যকার আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সম্পর্ক এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।

বিষয় : রংপুর গণসংবর্ধনা এমপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভালোবাসায় সিক্ত এমপি রায়হান সিরাজী, বড়বিল-মন্থনাবাসীর গণসংবর্ধনা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীকে গণসংবর্ধনা দিয়েছে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ও মন্থনা এলাকার সর্বস্তরের জনগণ। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আরও পড়ুন, পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

গত রোববার (৩১ মে) বড়বিল-মন্থনা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংসদ সদস্য রায়হান সিরাজী সেখানে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় পুরো আয়োজনটি জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ!

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পীদের গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে রংপুর-১ আসনের উন্নয়ন কর্মকাণ্ড এবং সংসদ সদস্যের বিভিন্ন জনকল্যাণমূলক অবদানের চিত্র তুলে ধরা হয়। এ সময় উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।

আরও পড়ুন, রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল মিলল চেয়ারম্যান প্রার্থীর ভাঙারির দোকানে

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য রায়হান সিরাজী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার কাজের প্রধান অনুপ্রেরণা। তিনি ভবিষ্যতেও রংপুর-১ আসনের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এ গণসংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং জনপ্রতিনিধি ও জনগণের মধ্যকার আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সম্পর্ক এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত