দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২ নং ধরঞ্জী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সমসাবাদ গ্রামে চেতনানাশক স্প্রে ব্যবহার করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সোমবার (১ জুন ২০২৬) গভীর রাতে আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত মোস্তফা কামালের বাড়িতে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটায়। মোস্তফা কামাল সমসাবাদ গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ!

পরিবার সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেয়। পরে বাথরুমের উপরের টিন কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢোকার পর তারা পাউডার জাতীয় চেতনানাশক পদার্থ ছিটিয়ে দেয় এবং পানির গ্লাসে ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন, কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

এরপর ডাকাতরা ঘরে থাকা একটি ল্যাপটপ, একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স, একটি স্যামসাং গ্যালাক্সি এ২৩, একটি রিয়েলমি মোবাইল ফোন, নগদ ৬৫ হাজার টাকা, স্বর্ণের একটি গলার চেইন, একটি আংটি, একটি নাকফুল, মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র এবং ডাচ-বাংলা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন, রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল মিলল চেয়ারম্যান প্রার্থীর ভাঙারির দোকানে

ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা চলে যাওয়ার পর সকালে বিষয়টি টের পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে পাঁচবিবি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

বিষয় : লুট পাঁচবিবি দুর্ধর্ষ ডাকাতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২ নং ধরঞ্জী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সমসাবাদ গ্রামে চেতনানাশক স্প্রে ব্যবহার করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সোমবার (১ জুন ২০২৬) গভীর রাতে আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত মোস্তফা কামালের বাড়িতে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটায়। মোস্তফা কামাল সমসাবাদ গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ!

পরিবার সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেয়। পরে বাথরুমের উপরের টিন কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢোকার পর তারা পাউডার জাতীয় চেতনানাশক পদার্থ ছিটিয়ে দেয় এবং পানির গ্লাসে ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন, কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

এরপর ডাকাতরা ঘরে থাকা একটি ল্যাপটপ, একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স, একটি স্যামসাং গ্যালাক্সি এ২৩, একটি রিয়েলমি মোবাইল ফোন, নগদ ৬৫ হাজার টাকা, স্বর্ণের একটি গলার চেইন, একটি আংটি, একটি নাকফুল, মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র এবং ডাচ-বাংলা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন, রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল মিলল চেয়ারম্যান প্রার্থীর ভাঙারির দোকানে

ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা চলে যাওয়ার পর সকালে বিষয়টি টের পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে পাঁচবিবি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত