দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবির জরুরি সংবাদ সম্মেলন

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন: আহ্বায়ক দুদু, সদস্য সচিব টুকু

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান

রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের

গোপালগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও হাদীচত্বর ভাঙচুর, ‘বঙ্গবন্ধু কলেজ’ নাম পুনঃস্থাপন

কেশবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মৃত্যু

দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর কেশবপুরের পদ্মবিল, নতুন আকর্ষণ ‘ক্যাফে মেঘ বিলাস’

দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর কেশবপুরের পদ্মবিল, নতুন আকর্ষণ ‘ক্যাফে মেঘ বিলাস’

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন: আহ্বায়ক দুদু, সদস্য সচিব টুকু

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন: আহ্বায়ক দুদু, সদস্য সচিব টুকু

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী'র মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। শনিবার, ১৪ নভেম্বর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের মোট ৮৯ জন নেতা। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুস সালাম পিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, আফরোজা খানম রিতা, আরিফুল হক চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, অনিন্দ্য ইসলাম অমিত, আফরোজা আব্বাস, কৃষিবিদ হাসান জাফির তুহিন, এস এম জিলানী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নুরুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতা।

 আরও পড়ুন, অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান

আগামী ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। উল্লেখ্য, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই জননেতা সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন সোচ্চার।  তিনি সাধারণ মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত। জাতীয় কমিটির একাধিক সদস্য জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা সভা ও মাজার জিয়ারতসহ নানা আয়োজন।

বিষয় : মৃত্যুবার্ষিকী মওলানা ভাসানী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন: আহ্বায়ক দুদু, সদস্য সচিব টুকু

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x