বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আরও পড়ুন, ১০০ লিচুর দাম ১১০০ টাকা, নাগালের বাইরে মৌসুমি ফলপৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। আরও পড়ুন, ভালোবাসায় সিক্ত এমপি রায়হান সিরাজী, বড়বিল-মন্থনাবাসীর গণসংবর্ধনাআলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সহ সভাপতি এ্যাডঃ নান্নু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নার্গিস সুলতানা দিপা, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানুর আলম, এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রহিম,পান্তাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক বাবু, উপজেলা ছাত্র দলের সভাপতি কামরুজ্জামান রতন প্রমুখ।আরও পড়ুন, পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটবক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মানবিক কর্মকান্ডে আরও জোরদার করার আহ্বান জানান তারা।পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।