দৈনিক সংবাদ দিগন্ত

মৃত্যুই সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল বাবা

দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন এক বার্তা দিয়েছেন। একই দিনে আরও দুটি মৃত্যুসংবাদ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পিয়া লিখেছেন, “আজ আমার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল। আজ তার কবরের সামনে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল— মানুষ আসলে কত অল্প সময়ের জন্য আসে এ পৃথিবীতে।”পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একই দিনে পাওয়া আরও দুটি মৃত্যুসংবাদ তার মনকে ভারাক্রান্ত করে তুলেছে।তরুণ নারী উদ্যোক্তা ও পাখি-এর প্রতিষ্ঠাতা প্রিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে পিয়া জানান, কয়েক মাস আগেও কাজের বিষয়ে তার সঙ্গে কথা হয়েছিল।তিনি লিখেছেন, “তার স্বপ্ন, ভিশন এবং বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা শুনে খুব ভালো লেগেছিল। মাত্র ৩২ বছর বয়সে তার চলে যাওয়ার খবর মেনে নেওয়া সত্যিই কঠিন।”

আরও  পড়ুন , নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি ভালো নয় : তামান্না

এ ছাড়া নিজের একটি চলচ্চিত্রের কোরিওগ্রাফার জাকির হোসেনের মৃত্যুর খবরও তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলে জানান পিয়া। তিনি বলেন, “জাকির ভাই, যিনি আমার একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন, তিনিও আর নেই। বয়স ছিল মাত্র ৫০ বছর।”জীবনের ক্ষণস্থায়িত্বের কথা উল্লেখ করে পিয়া লেখেন, “দিন শেষে একটা কথাই বারবার মনে হয়— মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য। তাই যতদিন বেঁচে আছি, সুস্থ থাকার চেষ্টা করি, কারও কষ্টের কারণ না হই এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।”তিনি আরও বলেন, “আমরা চলে যাওয়ার পর মানুষ আমাদের সম্পদ বা সাফল্যের চেয়ে আমাদের ব্যবহার ও মানবিকতাকেই বেশি মনে রাখবে।”পোস্টের শেষাংশে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে পিয়া লেখেন, “আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।”

বিষয় : আইনজীবী মৃত্যুবার্ষিকী গন্তব্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

মৃত্যুই সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন এক বার্তা দিয়েছেন। একই দিনে আরও দুটি মৃত্যুসংবাদ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পিয়া লিখেছেন, “আজ আমার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল। আজ তার কবরের সামনে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল— মানুষ আসলে কত অল্প সময়ের জন্য আসে এ পৃথিবীতে।”পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একই দিনে পাওয়া আরও দুটি মৃত্যুসংবাদ তার মনকে ভারাক্রান্ত করে তুলেছে।তরুণ নারী উদ্যোক্তা ও পাখি-এর প্রতিষ্ঠাতা প্রিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে পিয়া জানান, কয়েক মাস আগেও কাজের বিষয়ে তার সঙ্গে কথা হয়েছিল।তিনি লিখেছেন, “তার স্বপ্ন, ভিশন এবং বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা শুনে খুব ভালো লেগেছিল। মাত্র ৩২ বছর বয়সে তার চলে যাওয়ার খবর মেনে নেওয়া সত্যিই কঠিন।”

আরও  পড়ুন , নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি ভালো নয় : তামান্না

এ ছাড়া নিজের একটি চলচ্চিত্রের কোরিওগ্রাফার জাকির হোসেনের মৃত্যুর খবরও তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলে জানান পিয়া। তিনি বলেন, “জাকির ভাই, যিনি আমার একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন, তিনিও আর নেই। বয়স ছিল মাত্র ৫০ বছর।”জীবনের ক্ষণস্থায়িত্বের কথা উল্লেখ করে পিয়া লেখেন, “দিন শেষে একটা কথাই বারবার মনে হয়— মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য। তাই যতদিন বেঁচে আছি, সুস্থ থাকার চেষ্টা করি, কারও কষ্টের কারণ না হই এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।”তিনি আরও বলেন, “আমরা চলে যাওয়ার পর মানুষ আমাদের সম্পদ বা সাফল্যের চেয়ে আমাদের ব্যবহার ও মানবিকতাকেই বেশি মনে রাখবে।”পোস্টের শেষাংশে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে পিয়া লেখেন, “আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত