দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা

গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী

দৈনিক সমকালের তৎকালীন দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি ও দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, রংপুরে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, মজুত ও সংকট নিরসনে কঠোর নজরদারি

আজ ২৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় দোহাজারীস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (পিএলসি) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মহিউদ্দিন। বক্তব্য দেন প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ এরশাদ, আজিমুশ-শানুল হক দস্তগীর, শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি ফায়জুল হক দস্তগীর, যুগ্ম সম্পাদক আরফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, প্রচার সম্পাদক মোঃ সবুজ মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর মোরশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাদেক হোসাইন, সদস্য মোঃ ফোরকান, নয়ন দাশ, মীর খালেদ মাহমুদ বাবর, নিয়াজুর রহমান, মোঃ ইমাদ উদ্দীন প্রমুখ।

আরও পড়ুন, স্বরূপকাঠি নান্দুহার বাজারে শান্তি ভাঙল বহিরাগত সন্ত্রাসীরা, থানায় অবশেষে এজাহার

সভায় প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, তাঁর কলম থেমে গেছে, কিন্তু তাঁর লেখা সত্য আজও কথা বলে। তিনি সারা জীবন শিখিয়েছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে করতে হয়। তিনি সাংবাদিকতা শুরু করেন সত্তরের দশকে। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কাজের সাথে কখনো জড়িত ছিলেন না। অন্যদের নিরুৎসাহিত করতেন। অনুসন্ধানী সাংবাদিকতা, অবহেলিত জনপদের কথা তুলে ধরে তিনি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।  শেষে প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

বিষয় : সভা চন্দনাইশ মৃত্যুবার্ষিকী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

দৈনিক সমকালের তৎকালীন দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি ও দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, রংপুরে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, মজুত ও সংকট নিরসনে কঠোর নজরদারি

আজ ২৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় দোহাজারীস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (পিএলসি) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মহিউদ্দিন। বক্তব্য দেন প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ এরশাদ, আজিমুশ-শানুল হক দস্তগীর, শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি ফায়জুল হক দস্তগীর, যুগ্ম সম্পাদক আরফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, প্রচার সম্পাদক মোঃ সবুজ মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর মোরশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাদেক হোসাইন, সদস্য মোঃ ফোরকান, নয়ন দাশ, মীর খালেদ মাহমুদ বাবর, নিয়াজুর রহমান, মোঃ ইমাদ উদ্দীন প্রমুখ।

আরও পড়ুন, স্বরূপকাঠি নান্দুহার বাজারে শান্তি ভাঙল বহিরাগত সন্ত্রাসীরা, থানায় অবশেষে এজাহার

সভায় প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, তাঁর কলম থেমে গেছে, কিন্তু তাঁর লেখা সত্য আজও কথা বলে। তিনি সারা জীবন শিখিয়েছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে করতে হয়। তিনি সাংবাদিকতা শুরু করেন সত্তরের দশকে। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কাজের সাথে কখনো জড়িত ছিলেন না। অন্যদের নিরুৎসাহিত করতেন। অনুসন্ধানী সাংবাদিকতা, অবহেলিত জনপদের কথা তুলে ধরে তিনি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।  শেষে প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত