দৈনিক সংবাদ দিগন্ত

চন্দনাইশ পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলাকায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প”-এর আওতায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় পৌর এলাকার পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আরও পড়ুন, সোনারগাঁ কলেজ রোডে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষউপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহিম-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালট্যান্টস (প্রাইভেট) লিমিটেড প্রকল্পের অগ্রগতি, নীতি পর্যালোচনা, পূর্ববর্তী মহাপরিকল্পনার মূল্যায়ন এবং চলমান জরিপ কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করে। সভায় জানানো হয়, মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে ভৌত জরিপ, ভূমি ব্যবহার জরিপ, পরিবেশ ও টপোগ্রাফিক জরিপ, আর্থ-সামাজিক ও গৃহস্থালি জরিপসহ বিভিন্ন ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগৃহীত তথ্যসমূহ কোবো টুলবক্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে।আরও পড়ুন, একক দখলে নুরুল হক, পাচ ওয়ারিশ বানের জলেকর্মশালায় মহাপরিকল্পনার মূল লক্ষ্য হিসেবে পরিকল্পিত নগরসেবা নিশ্চিতকরণ, নাগরিক জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীল নগর গঠন, ওয়ার্ডভিত্তিক অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন, ভূমি ব্যবহার ও জোনিং ব্যবস্থার মাধ্যমে সুশৃঙ্খল উন্নয়ন এবং পৌরসভার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়। এছাড়া ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি)-এর মাধ্যমে স্থানীয় জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত গ্রহণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অন্তর্বর্তী প্রতিবেদন পর্যালোচনার পর খসড়া মহাপরিকল্পনা প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে।আরও পড়ুন, মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য: পুরস্কৃত হলেন জিএমপির তিন ওসিকর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, ওসি (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপসহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, উপসহকারী প্রকৌশলী আবদুল মোমিন, শেলটেক কর্মকর্তা আল মোস্তাকিন অপূর্ব, আবদুল বাছেত ভুঁইয়া অর্ণব, ইমতিয়াজ শহিদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গন্যমান্য ব্যক্তিবর্গ।

চন্দনাইশ পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত