রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে নেতাকর্মীরা বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরের দিকে প্রবেশ করেন। একই সময়ে শহরের চরমানিকদাহ মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলা- আমিন ইসলাম মিয়ার নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। এ ছাড়া ঘোষেরচর উত্তরপাড়া থেকে জেলা ছাত্রলীগ নেতা রাজু খান ও শাহনেওয়াজ খানকে আরেকটি মিছিল নেতৃত্বে দিতে দেখা যায়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে প্রবেশ করেন। পরে পুরাতন লঞ্চঘাট এলাকায় বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো একত্রিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেখান থেকে জাতীয় পতাকা হাতে কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে যান। মিছিলে লাঠিসোঁটা, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। দলীয় কার্যালয়ে গিয়ে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা প্রধান ফটকের তালা খুলে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে সেখানে তাদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।
আরও পড়ুন, কেশবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মৃত্যু
এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। একই সময় গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে থাকা নাম মুছে দিয়ে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা নতুন ব্যানার টানিয়ে দেওয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলকও ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বিক্ষোভকারীরা পরে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশের এপিসির ওপর দাঁড়িয়েও কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, “বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে আমাদের এই আন্দোলন চলতে থাকবে।” আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানান। তবে ভাঙচুর, অস্ত্র প্রদর্শন ও সড়ক অবরোধের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শহরের নিরাপত্তা ও সহিংসতা রক্ষার্থে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখা যায়। তবেএ বিষয়ে পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি
বিষয় : গোপালগঞ্জ ভাঙচুর জুলাই স্মৃতি স্তম্ভ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬