যশোরের কেশবপুর পৌর শহরের অনন্ত সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় বিরল প্রজাতির একটি কালোমুখ হনুমান নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (গতকাল) সকাল সাড়ে ১১টার দিকে আনন্দ সড়ক দিয়ে একটি মোটরসাইকেল অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তা পার হওয়া হনুমানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারাত্মক আহত হয়ে ওই হনুমানটির মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেলচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তার পরিচয় জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর কেশবপুরের পদ্মবিল, নতুন আকর্ষণ ‘ক্যাফে মেঘ বিলাস’
উপজেলা বন কর্মকর্তা সমীরণ বিশ্বাস জানান, বর্তমানে কেশবপুরে পাঁচ শতাধিক কালোমুখ হনুমান রয়েছে। বর্তমানে বনাঞ্চলে হনুমানগুলোর তীব্র খাদ্য সংকট চলছে। সরকারিভাবে নির্ধারিত ৬টি পয়েন্টে যে খাদ্য সরবরাহ করা হয়, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। খাদ্যের সন্ধানে হনুমানগুলো লোকালয়ে ও বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়ানোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা কিংবা বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এই বিরল প্রজাতির হনুমান রক্ষায় খাদ্য সংকটের স্থায়ী সমাধান এবং লোকালয়ে তাদের চলাচলের সময় যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬