দৈনিক সংবাদ দিগন্ত

চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, যুবক গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এক যুবককে শনাক্তের পর গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেফতার ব্যক্তির নাম মো. রোকনুজ্জামান রোকন (২৬)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাটি তদন্তে নামার পর পুলিশ ঘটনাটির ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে। ফুটেজে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে রোকনুজ্জামান রোকনকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।আরও  পড়ুন, ঢাকার যানজট কমাতে অবৈধ চার্জিং পয়েন্ট বন্ধ, রাতে রাস্তা খননের নির্দেশপরে তার অবস্থান শনাক্ত করে শুক্রবার সকাল ৭টার দিকে শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল। অভিযানে রোকনকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতার রোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তবে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার ভূমিকা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।গ্রেফতারের পর রোকনুজ্জামান রোকনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রাজধানীর ব্যস্ত সড়কে চলন্ত যানবাহন থেকে ব্যাগ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ রয়েছে। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে এ ধরনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, যুবক গ্রেফতার