পাবনা-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সের তিন যাত্রীর মৃত্যু
পাবনায় যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সে রোগীসহ কয়েকজন যাত্রী ছিলেন। অন্যদিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিল।আরও পড়ুন, লামা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পথে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্ত এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।