দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টুর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এ সিদ্ধান্ত নিয়েছেন।বিজ্ঞপ্তিতে আলী আজমকে লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন, সকালেই মেঘে ঢাকা রাজধানী, দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

দলীয় বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কথা বলা হলেও, সুনির্দিষ্ট অভিযোগ বা ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়নি।এদিকে, বহিষ্কারের সিদ্ধান্তের পর দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আলী আজমের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এ সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানের বার্তা দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে আলী আজমের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয় : সিদ্ধান্ত সংগঠনবিরোধী কর্মকাণ্ডে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টুর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এ সিদ্ধান্ত নিয়েছেন।বিজ্ঞপ্তিতে আলী আজমকে লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন, সকালেই মেঘে ঢাকা রাজধানী, দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

দলীয় বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কথা বলা হলেও, সুনির্দিষ্ট অভিযোগ বা ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়নি।এদিকে, বহিষ্কারের সিদ্ধান্তের পর দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আলী আজমের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এ সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানের বার্তা দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে আলী আজমের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত