দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সকালেই মেঘে ঢাকা রাজধানী, দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

সকালেই মেঘে ঢাকা রাজধানী

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অফিস বলছে, বেলা ১টা পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।দিনের সার্বিক তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, গরমের অনুভূতি অনেকটা অপরিবর্তিত থাকতে পারে।গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আরও  পড়ুন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ডিএমপি, দুই দিনে ৩২০৬ মামলা

আর সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এদিকে, সকালেই রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। ফলে বৃষ্টির আগ পর্যন্ত ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হলে সাময়িকভাবে তাপমাত্রা ও গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আর মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।তাই সকাল থেকে ঢাকার আকাশের পরিবর্তিত পরিস্থিতিতে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পাশাপাশি বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ রয়েছে।

বিষয় : বৃষ্টি বজ্রসহ বৃষ্টি মেঘে ঢাকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সকালেই মেঘে ঢাকা রাজধানী, দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অফিস বলছে, বেলা ১টা পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।দিনের সার্বিক তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, গরমের অনুভূতি অনেকটা অপরিবর্তিত থাকতে পারে।গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আরও  পড়ুন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ডিএমপি, দুই দিনে ৩২০৬ মামলা

আর সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এদিকে, সকালেই রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। ফলে বৃষ্টির আগ পর্যন্ত ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হলে সাময়িকভাবে তাপমাত্রা ও গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আর মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।তাই সকাল থেকে ঢাকার আকাশের পরিবর্তিত পরিস্থিতিতে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পাশাপাশি বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত