আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা এই ঝড়ের সঙ্গে দমকা বাতাস, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি থাকতে পারে।আরো পড়ুন, আগামী সপ্তাহে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটিআবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই সময় নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল।আবহাওয়ার কারণে নৌ চলাচলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। তাই স্থানীয়দের সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।