দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

মঙ্গলবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি

দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ। তবে এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।এ ছাড়া ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও  পড়ুন, উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআই অপপ্রচারে কড়াকড়ি নিষেধাজ্ঞা

এদিকে, দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু রয়েছে মাঝারি অবস্থায়।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে—৭৪ মিলিমিটার।অন্যদিকে, একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।অর্থাৎ, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।

বিষয় : তাপমাত্রা পরিবর্তন বজ্রসহ বৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ। তবে এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।এ ছাড়া ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও  পড়ুন, উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআই অপপ্রচারে কড়াকড়ি নিষেধাজ্ঞা

এদিকে, দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু রয়েছে মাঝারি অবস্থায়।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে—৭৪ মিলিমিটার।অন্যদিকে, একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।অর্থাৎ, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত