দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআই অপপ্রচারে কড়াকড়ি নিষেধাজ্ঞা

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন আচরণবিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন।নতুন বিধিমালায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি মিছিল-শোডাউন, হেলিকপ্টার ব্যবহার এবং সরকারি সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ বিধিমালা গেজেট আকারে জারি করা হয়।নতুন আচরণবিধির সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করা। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ পোস্টার ব্যবহার করতে পারবেন না। ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টেও প্রচারসামগ্রী ব্যবহারে বিধিনিষেধ থাকবে।তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকাশ্য মিছিল বা শোভাযাত্রাও করা যাবে না। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান কিংবা ট্রেন ব্যবহার করে মিছিল করার সুযোগও থাকছে না। নির্বাচনী প্রচারে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এজন্য প্রচারণা শুরুর আগে ব্যবহৃত মাধ্যম সম্পর্কে রিটার্নিং কর্মকর্তাকে তথ্য দিতে হবে। 

আরও  পড়ুন, গণভবন থেকে জুলাই জাদুঘর, দেয়ালে দেয়ালে আন্দোলন-সংগ্রাম আর রক্তাক্ত ইতিহাস

ডিজিটাল প্রচারণায় ব্যয় হওয়া অর্থও নির্বাচনী ব্যয়ের হিসাবে যুক্ত হবে।এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতেও রাখা হয়েছে বিশেষ বিধান। মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ কিংবা ব্যক্তিগত আক্রমণমূলক কনটেন্ট তৈরি ও প্রচার করা যাবে না। এআই ব্যবহার করে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন ভুয়া কনটেন্ট ছড়ালেও ব্যবস্থা নেওয়া হবে।ভোটারকে প্রভাবিত করতে অর্থ, খাবার, পানীয় বা উপহার দেওয়াও নিষিদ্ধ। ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে প্রচারণা চালানো যাবে না। ধর্মের অপব্যবহার, পেশিশক্তি এবং কুৎসা বা চরিত্রহননমূলক প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাশাপাশি বিধিমালা ভঙ্গের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।নির্বাচন কমিশনের দাবি, নতুন বিধিমালার লক্ষ্য উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করা এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

বিষয় : নির্বাচন মিছিল নিষিদ্ধ এআই অপপ্রচার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআই অপপ্রচারে কড়াকড়ি নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন আচরণবিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন।নতুন বিধিমালায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি মিছিল-শোডাউন, হেলিকপ্টার ব্যবহার এবং সরকারি সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ বিধিমালা গেজেট আকারে জারি করা হয়।নতুন আচরণবিধির সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করা। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ পোস্টার ব্যবহার করতে পারবেন না। ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টেও প্রচারসামগ্রী ব্যবহারে বিধিনিষেধ থাকবে।তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকাশ্য মিছিল বা শোভাযাত্রাও করা যাবে না। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান কিংবা ট্রেন ব্যবহার করে মিছিল করার সুযোগও থাকছে না। নির্বাচনী প্রচারে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এজন্য প্রচারণা শুরুর আগে ব্যবহৃত মাধ্যম সম্পর্কে রিটার্নিং কর্মকর্তাকে তথ্য দিতে হবে। 

আরও  পড়ুন, গণভবন থেকে জুলাই জাদুঘর, দেয়ালে দেয়ালে আন্দোলন-সংগ্রাম আর রক্তাক্ত ইতিহাস

ডিজিটাল প্রচারণায় ব্যয় হওয়া অর্থও নির্বাচনী ব্যয়ের হিসাবে যুক্ত হবে।এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতেও রাখা হয়েছে বিশেষ বিধান। মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ কিংবা ব্যক্তিগত আক্রমণমূলক কনটেন্ট তৈরি ও প্রচার করা যাবে না। এআই ব্যবহার করে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন ভুয়া কনটেন্ট ছড়ালেও ব্যবস্থা নেওয়া হবে।ভোটারকে প্রভাবিত করতে অর্থ, খাবার, পানীয় বা উপহার দেওয়াও নিষিদ্ধ। ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে প্রচারণা চালানো যাবে না। ধর্মের অপব্যবহার, পেশিশক্তি এবং কুৎসা বা চরিত্রহননমূলক প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাশাপাশি বিধিমালা ভঙ্গের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।নির্বাচন কমিশনের দাবি, নতুন বিধিমালার লক্ষ্য উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করা এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত