রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সিম কার্ড, মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার (১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিভাগভিত্তিক হিসাবে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন,৭ নভেম্বর সাধারণ ছুটির সিদ্ধান্ত কার্যকর
এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৯, গুলশান বিভাগে ৪৩, লালবাগ বিভাগে ৪০, মতিঝিল বিভাগে ৩৬, ওয়ারী বিভাগে ৩৪, উত্তরা বিভাগে ২০ এবং রমনা বিভাগে ১৭ জন গ্রেপ্তার হয়েছেন। ডিবিতে ছয়জন এবং এসআরইউতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, চারটি মোবাইল ফোন, একটি ট্রাক, একটি বাস, ২৬টি সিলিং ফ্যান, একটি চাবি এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন