দৈনিক সংবাদ দিগন্ত

জেলা গোয়েন্দার অভিযানে ভারতীয় নাসির বিড়ি সিএনজি সহ আটক ১

সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানাধীন ছাটুরপাড় সাকিনস্ত জনৈক কালামিয়ার বাড়ির পূর্ব পাশের কাচা রাস্তার উপর থেকে একটি সিএনজি ৮ কাটুন ১ লক্ষ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি সহ ১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ১০ টার দিকে জেলা গোয়েন্দার বিশেষ অভিযানে ভারতীয় নাসির বিড়ি সিএনজি সহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় এসআই মুকুল খাঁন, এএসআই মোঃ রৌশন আলী, এএসআই মো: ইসমাইল হোসেন, কনস্টেবল মোশারফ হোসেন সহ দোয়ারা বাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।আরও পড়ুন,গাজীপুরে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধারএসময় ভারতীয় নাসির বিড়ি সিএনজিতে অবৈধভাবে নাসির বিড়ি নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে অবস্থানরত আসামী মোঃ জসিম উদ্দিন (৪৫) সে দোয়ারা বাজার থানার সাটোরপাড় গ্রামের মৃত জহুর আলী ছেলে। অবৈধ নাসির বিড়ি বিক্রির দায়ে তাঁকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।পরে আসামীর হেফাজতে থাকা ১৬৮০০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি ও সিএনজি জব্দ করা হয়। উদ্ধার আলামত জব্দকৃত ৮ কাটুক ভারতীয় নাসির বিড়ি মোট শলাকা ১ লক্ষ ৬৮ হাজার সর্বমোট মূল্য অনুমান ৫ লক্ষ ৪ হাজার টাকা।একটি সিএনজি গাড়ি যার মূল্য অনুমান ৫ লক্ষ টাকা উদ্ধারকৃত আলামতের সর্বমোট মূল্য ১০ লক্ষ্য ৪ হাজার টাকা পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দার অভিযানে ভারতীয় নাসির বিড়ি সিএনজি সহ আটক ১