পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চার দিনের ব্যাপক অভিযানে ৫৪ জন বিদ্রোহী এবং ৪২ জন সেনা-পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দফতর—আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত উরাক, মাঙ্গি, খারান, দালবান্দিন ও লাসবেলা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।তার দাবি, অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের একটি অংশ নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেছে। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ হয়।
আরও পড়ুন. যুদ্ধ চালাতে আরও ৮৭ বিলিয়ন চায় যুক্তরাষ্ট্র
সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটে মাঙ্গি চেকপয়েন্টে।আইএসপিআর জানায়, ৬ জুলাইয়ের ওই সংঘর্ষেই নিহত হন ২৬ জন বিচ্ছিন্নতাবাদী এবং ২৭ জন পুলিশ সদস্য। চার দিনের অভিযানে মোট ৫৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন, যাদের সবাই বালোচ লিবারেশন আর্মি—বিএলএর সদস্য বলে দাবি করেছে পাকিস্তান।দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন গোষ্ঠী। পাকিস্তান সরকারের অভিযোগ, এসব গোষ্ঠী ভারত থেকে আর্থিক ও সামরিক সহায়তা পায়। যদিও ভারত শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের কোনো স্থান নেই এবং সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর।
বিষয় : অভিযানে বেলুচিস্তানে নিহত,

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন