দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

যুদ্ধ চালাতে আরও ৮৭ বিলিয়ন চায় যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ব্যয় দ্রুত বাড়ছে যুক্তরাষ্ট্রের।

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ব্যয় দ্রুত বাড়ছে যুক্তরাষ্ট্রের। এখন পর্যন্ত এই যুদ্ধে ওয়াশিংটনের খরচ পৌঁছেছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে। এমন পরিস্থিতিতে সামরিক অভিযান অব্যাহত রাখতে কংগ্রেসের কাছে অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।ভয়েসওভার:মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, মে মাসের তুলনায় যুদ্ধ ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত অর্থ অনুমোদন না হলে সামরিক বাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠন এবং চলমান সামরিক অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়বে।পেন্টাগনের প্রস্তাব অনুযায়ী, চাওয়া অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলারের মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে পরিচালিত সামরিক অভিযানে ব্যয় করা হবে।

আরও পড়ুন. জেলেনস্কির বড় সিদ্ধান্ত, বরখাস্ত ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কি

 হেগসেথের ভাষায়, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।এর আগে, আগামী অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব কংগ্রেসে পাঠায় হোয়াইট হাউস। এটি অনুমোদিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট হিসেবে বিবেচিত হবে।এদিকে যুদ্ধও থেমে নেই। টানা ১১তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ছে।

বিষয় : যুক্তরাষ্ট্র যুদ্ধ চালাতে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

যুদ্ধ চালাতে আরও ৮৭ বিলিয়ন চায় যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ব্যয় দ্রুত বাড়ছে যুক্তরাষ্ট্রের। এখন পর্যন্ত এই যুদ্ধে ওয়াশিংটনের খরচ পৌঁছেছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে। এমন পরিস্থিতিতে সামরিক অভিযান অব্যাহত রাখতে কংগ্রেসের কাছে অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।ভয়েসওভার:মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, মে মাসের তুলনায় যুদ্ধ ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত অর্থ অনুমোদন না হলে সামরিক বাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠন এবং চলমান সামরিক অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়বে।পেন্টাগনের প্রস্তাব অনুযায়ী, চাওয়া অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলারের মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে পরিচালিত সামরিক অভিযানে ব্যয় করা হবে।

আরও পড়ুন. জেলেনস্কির বড় সিদ্ধান্ত, বরখাস্ত ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কি

 হেগসেথের ভাষায়, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।এর আগে, আগামী অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব কংগ্রেসে পাঠায় হোয়াইট হাউস। এটি অনুমোদিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট হিসেবে বিবেচিত হবে।এদিকে যুদ্ধও থেমে নেই। টানা ১১তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত