দৈনিক সংবাদ দিগন্ত

সমুদ্রে তেল ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে সৈকত বন্ধ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উম্ম আল কুয়াইন উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার থেকে সমুদ্রে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে। পরিবেশগত নিরাপত্তা ও উপকূলীয় এলাকা রক্ষায় সাময়িকভাবে সংশ্লিষ্ট সৈকত ও আশপাশের এলাকাগুলোতে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। দূরবর্তী পর্যবেক্ষণ ব্যবস্থার (রিমোট মনিটরিং) মাধ্যমে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি প্রথম শনাক্ত করা হয়। 

আরও পড়ুন,প্যারিসে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ল্যুভর জাদুঘর ও প্রদর্শনী বন্ধ

এর পরপরই শারজাহ, আজমান এবং উম্ম আল কুয়াইন এলাকার অধিবাসীরা বাতাসে অস্বাভাবিক ও তীব্র দুর্গন্ধ অনুভব করেন। তবে এ ঘটনায় জনস্বাস্থ্যের ওপর কোনো বড় ধরনের ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে মন্ত্রণালয়। ঘটনা শনাক্ত হওয়ার সাথে সাথেই বিশেষায়িত উদ্ধার ও পরিবেশ রক্ষা দল জরুরি পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের যৌথ সমন্বয়ে সমুদ্রপৃষ্ঠ ও উপকূলীয় এলাকা থেকে দ্রুত তেল অপসারণের চেষ্টা চলছে। জলবায়ু মন্ত্রণালয় জানিয়েছে, কারিগরি পর্যবেক্ষণ ও পরিষ্কার কার্যক্রম সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত উক্ত উপকূলীয় অঞ্চলে সাধারণ জনগণের জন্য জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সমুদ্রে তেল ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে সৈকত বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x