ময়মনসিংহ সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী টাস্কফোর্সের অভিযানে ২১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফসলি জমি ও স্থানীয় বাসিন্দাদের বসতভিটা সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকাল থেকে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে ত্রিশাল-সংলগ্ন এলাকা পর্যন্ত অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন। এ সময় কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ফসলি জমি ও বসতভিটা স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার খাগডহর ও ভাবখালী ইউনিয়নসহ ময়মনসিংহ নগরীর কালীবাড়ি ও থানাঘাট এলাকার বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে আশপাশের কয়েক একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি কয়েকটি ভূমিহীন পরিবারের বসতভিটাও হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
আরও পড়ুন,জেলা প্রশাসক ও মাজার কমিটির উপস্থিতিতে টাকা গণনা
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা স্থানীয় বাসিন্দারা প্রতিকার চেয়ে জেলা প্রশাসনকে বিষয়টি জানান। পরে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সাধারণ মানুষকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় শনিবার টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২১টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করে। অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ এবং জনস্বার্থ সংরক্ষণে জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ অভিযানকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদীতীরবর্তী জনবসতি ও কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন