দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে পুলিশের জরুরি অভিযান ব্যাহত, বিশেষ সুবিধার দাবি

দেশে জ্বালানি সংকটের কারণে জ্বালানি পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হওয়ায় পুলিশের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। টহল, অপরাধ দমন, জরুরি অভিযান এবং দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন, শেখ হাসিনাকে ফেরানোর আবেদন খতিয়ে দেখছে ভারত

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যরা প্রতিনিয়ত ব্যক্তিগত যানবাহন কিংবা সরকারি গাড়ি ব্যবহার করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। কিন্তু জ্বালানি নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অনেক সময় জরুরি অভিযানে সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের কাছে একটি চিঠি পাঠায় সংগঠনটি। চিঠিতে সারা দেশের সব জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে অগ্রাধিকার লেন বা বিশেষ বুথে জ্বালানি সরবরাহের অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন, সব স্তরে শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার

সংগঠনটির মতে, এ ধরনের ব্যবস্থা চালু হলে পুলিশের মূল্যবান কর্মঘণ্টা সাশ্রয় হবে এবং জরুরি সেবার গতি বাড়বে। পাশাপাশি জননিরাপত্তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এ বিষয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা মনে করছেন, জ্বালানি ব্যবস্থায় অগ্রাধিকার ব্যবস্থা চালু হলে জরুরি সাড়া প্রদান আরও দ্রুত হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে গতি আসবে।

বিষয় : অভিযানে জ্বালানি সংকট জ্বালানি পাম্প পুলিশ অ্যাসোসিয়েশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জ্বালানি সংকটে পুলিশের জরুরি অভিযান ব্যাহত, বিশেষ সুবিধার দাবি

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

দেশে জ্বালানি সংকটের কারণে জ্বালানি পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হওয়ায় পুলিশের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। টহল, অপরাধ দমন, জরুরি অভিযান এবং দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন, শেখ হাসিনাকে ফেরানোর আবেদন খতিয়ে দেখছে ভারত

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যরা প্রতিনিয়ত ব্যক্তিগত যানবাহন কিংবা সরকারি গাড়ি ব্যবহার করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। কিন্তু জ্বালানি নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অনেক সময় জরুরি অভিযানে সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের কাছে একটি চিঠি পাঠায় সংগঠনটি। চিঠিতে সারা দেশের সব জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে অগ্রাধিকার লেন বা বিশেষ বুথে জ্বালানি সরবরাহের অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন, সব স্তরে শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার

সংগঠনটির মতে, এ ধরনের ব্যবস্থা চালু হলে পুলিশের মূল্যবান কর্মঘণ্টা সাশ্রয় হবে এবং জরুরি সেবার গতি বাড়বে। পাশাপাশি জননিরাপত্তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এ বিষয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা মনে করছেন, জ্বালানি ব্যবস্থায় অগ্রাধিকার ব্যবস্থা চালু হলে জরুরি সাড়া প্রদান আরও দ্রুত হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে গতি আসবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত