ঢাকার কেরানীগঞ্জে জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে আট লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। (৫ মে) দুপুরে কদমতলীতে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এ তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন—মো. কাউছার (৫০) ও মো. কামাল (৫১)।পুলিশ জানায়, ডিবি (দক্ষিণ) থানার ওসি সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি দল সোমবার (৪ মে) রাত ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার ভাঙ্গনা মুজিবনগর এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালায়।
আর ও পড়ুন , কৃষিজমি রক্ষায় ধামরাই প্রশাসনের কঠোর অভিযান, ভেকু জব্দ
এ সময় তাদের গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় আট লাখ টাকার জাল নোট।অভিযানের পর গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি ইপসন রঙিন প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস।ডিবির ওসি সফিকুল ইসলাম সুমন জানান, গ্রেফতার কাউছার দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারে সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।পুলিশ আরও জানায়, এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং জাল টাকা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন