জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। তিনি শুক্রবার এই তথ্য জানান। উপাচার্য আরও জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নোটিশ জারি করা হবে।আরও পড়ুন, সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসতিনি আরও বলেন, এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে বহুনির্বাচনি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। ইউজিসির সর্বশেষ ৪৯তম বার্ষিক প্রতিবেদনে ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতক সম্মান ও স্নাতক কারিগরি পর্যায়ে আসন সংখ্যা ৯ লাখ ১ হাজার ৫৪৫টি, ভর্তি শিক্ষার্থী ৭ লাখ ৪ হাজার ১৯৬ জন, আর শূন্য আসন ১ লাখ ৯৭ হাজার ৩৪৯টি।আরও পড়ুন, ডাকসু নেতাদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়শুধু স্নাতক সম্মান ও স্নাতক কারিগরি পর্যায়ে মোট আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ৯০টি এবং ভর্তি শিক্ষার্থী ৩ লাখ ৪৯ হাজার ৭১৫ জন, শূন্য আসন ৮৬ হাজার ৩৭৫টি। গত বছরের ২৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয় এবং কয়েক দফায় সময় বৃদ্ধি করা শেষে ৩১ মার্চ শেষ হয়েছে।