দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

অভিযানে গিয়ে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) গুলিভর্তি পিস্তল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মাদকবিরোধী অভিযানে গিয়ে দুই ব্যক্তিকে আটকের পর থানায় ফেরার সময় অস্ত্রটি হারানোর বিষয়টি বুঝতে পারেন তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারানো পিস্তলটির সন্ধান দিতে কিংবা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ওসি বিষয়টি নিশ্চিত করেন। অস্ত্র হারানো পুলিশ সদস্যের নাম পারভেজ মল্লিক। এএসআই পারভেজ মল্লিক জানান, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন তাঁরা। পরে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় তাঁর সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন, বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

তিনি বলেন, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর খেয়াল করেন, তাঁর সঙ্গে থাকা পিস্তলটি আর নেই। তবে ঠিক কোথায় বা কীভাবে অস্ত্রটি হারিয়ে গেছে, তা নিশ্চিত হতে পারেননি। পারভেজ মল্লিক আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় পুলিশের অন্য সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে গিয়েছিলেন বলে দাবি করেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল। এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, মাদক মামলার আসামি ধরতে গিয়ে তাঁদের এক এএসআইয়ের পিস্তল হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বিষয় : গাজীপুর পুরস্কার পিস্তল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

অভিযানে গিয়ে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x