দৈনিক সংবাদ দিগন্ত

টেকনাফে বিদেশি পিস্তলসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন—উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ নবী, নুরুল আমিন এবং মোহাম্মদ শাহজাহান।পুলিশ জানায়, সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করার সময় তিনজনকে আটক করা হয়।আরো পড়ুন , লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ সাবেক পুলিশ সদস্যের মৃত্যু এ সময় মোহাম্মদ নবীর উরুর ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে তারা অস্ত্রটি বহন করছিল।টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, আটক তিনজনই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তারা কোনো সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফে বিদেশি পিস্তলসহ ৩ রোহিঙ্গা আটক