দৈনিক সংবাদ দিগন্ত

বক্স অফিসে শতকোটি ডলারের ব্যবসার রহস্য কী

বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপিয়েছে এমন সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। প্রায় ২৯৪ কোটি ১০ লাখ ডলার আয় করে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ছবিটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। আর চীনা অ্যানিমেশন ‘নে ঝা ২’ দেখিয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে নতুন চমক। ফোর্বসের বিনোদনবিষয়ক লেখক টিম ল্যামারসের বিশ্লেষণ অনুযায়ী, সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে দর্শকের আবেগ, পরিচিত চরিত্র, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এবং চোখধাঁধানো নির্মাণশৈলী। বিশ্বব্যাপী আয়ের হিসাবে শীর্ষ দশে থাকা সিনেমাগুলোর মধ্যে আটটির আয় ২০০ কোটি ডলারের বেশি। তালিকায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর আয় ২৯৪ কোটি ১০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে থাকা ‘অ্যাভাটার’-এর আয় ২৯২ কোটি ৩০ লাখ ডলার। এরপর রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এবং চীনা অ্যানিমেশন ‘নে ঝা ২’। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সাফল্যের অন্যতম কারণ ছিল মার্ভেলের দীর্ঘদিনের গল্পের আবেগঘন পরিণতি। এক দশকের বেশি সময় ধরে পরিচিত সুপারহিরোদের গল্পের শেষ দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করেছিলেন দর্শকেরা। 

আরও পড়ুন,বলিউডের বাদশাহর সম্পদের উৎস কোথায়

অন্যদিকে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’ সিনেমার মাধ্যমে জেমস ক্যামেরন ত্রিমাত্রিক প্রযুক্তি ও উন্নত ভিজ্যুয়াল নির্মাণে নতুন অভিজ্ঞতা উপহার দেন দর্শকদের। ১৩ বছর পর মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ও বক্স অফিসে বড় সাফল্য পায়। তালিকায় বিশেষ চমক চীনা অ্যানিমেশন ‘নে ঝা ২’। ২২৭ কোটি ডলার আয় করা সিনেমাটির অধিকাংশ আয় এসেছে চীনের বাজার থেকে। এতে প্রমাণ হয়েছে, শুধু হলিউড নয়, নিজস্ব সংস্কৃতি ও পুরাণনির্ভর গল্প দিয়েও বিশ্ব বক্স অফিসে বড় সাফল্য পাওয়া সম্ভব। এদিকে তালিকার ব্যতিক্রম জেমস ক্যামেরনের ‘টাইটানিক’। প্রেম, বিচ্ছেদ ও ঐতিহাসিক ট্র্যাজেডির মিশেলে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ২২৬ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে এবং জিতেছে ১১টি অস্কার। সব মিলিয়ে পরিচিত গল্প, দর্শকের আবেগ, প্রযুক্তির ব্যবহার এবং জনপ্রিয় চরিত্রের আকর্ষণই বিশ্ব চলচ্চিত্রের বড় ব্লকবাস্টার তৈরির অন্যতম শক্তি হিসেবে উঠে এসেছে।

বিষয় : ডলার রহস্য

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বক্স অফিসে শতকোটি ডলারের ব্যবসার রহস্য কী

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x