দৈনিক সংবাদ দিগন্ত

তনু হত্যা মামলায় নতুন ডিএনএ রহস্য

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আরও পড়ুন, সীমান্ত দিয়ে দেশে ঢোকার সময় সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস আটকতদন্ত সংস্থাটি জানিয়েছে, তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের শুক্রাণুর উপস্থিতি শনাক্ত হয়েছে। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তিনজন পুরুষের শুক্রাণুর তথ্য পাওয়ার কথা জানিয়েছিল। নতুন এই তথ্য যুক্ত হওয়ায় মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আরও পড়ুন, বাকেরগঞ্জ থানায় উত্তেজনা, আসামিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপপিবিআইয়ের তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, নতুন শনাক্ত হওয়া ডিএনএ প্রোফাইলের সঙ্গে সন্দেহভাজনদের মিলিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আগে থেকেই একাধিক সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন ডিএনএ প্রমাণের কারণে এখন আরও কয়েকজনের সঙ্গে নমুনা পুনরায় মিলিয়ে দেখা হবে। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্ত সংস্থা।আরও পড়ুন, মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষনা উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে নিখোঁজ হন তনু। পরে তার মরদেহ একটি নির্জন স্থানে উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন, যা দীর্ঘদিন ধরে আলোচিত ও তদন্তাধীন রয়েছে।

তনু হত্যা মামলায় নতুন ডিএনএ রহস্য