শুটিং রেঞ্জে অনুশীলনের সময় দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলিবিদ্ধ হয়েছেন হলিউডের বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক মাইকেল মান। হ্যালোইনের দিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে এ ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেলে শুটিং অনুশীলনের সময় অসাবধানতাবশত তাঁর পায়ে গুলি লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি সেবাকর্মীরা। পরে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মাইকেল মানের প্রতিনিধি জানিয়েছেন, পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় উদ্বেগের কারণ নেই। চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। পুলিশও প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে।
আরও পড়ুন,তানভীর মোকাম্মেলের নতুন চলচ্চিত্রে জসীমউদ্দীনের কাব্য
‘হিট’, ‘থিফ’, ‘দ্য ইনসাইডার’ ও ‘কল্যাটারাল’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন মাইকেল মান। অপরাধ, থ্রিলার ও অ্যাকশনধর্মী চলচ্চিত্র নির্মাণে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। এদিকে নিজের জনপ্রিয় চলচ্চিত্র ‘হিট’-এর সিক্যুয়েল ‘হিট ২’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এই পরিচালক। প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরিচালকের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও প্রতিনিধির বক্তব্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে স্বস্তির খবর পাওয়া গেছে।
বিষয় : দুর্ঘটনা নির্মাণের প্রস্তুতির

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬