প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
‘হিট ২’ নির্মাণের প্রস্তুতির মধ্যেই দুর্ঘটনা
সংবাদ দিগন্ত ||
শুটিং রেঞ্জে অনুশীলনের সময় দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলিবিদ্ধ হয়েছেন হলিউডের বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক মাইকেল মান। হ্যালোইনের দিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে এ ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেলে শুটিং অনুশীলনের সময় অসাবধানতাবশত তাঁর পায়ে গুলি লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি সেবাকর্মীরা। পরে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মাইকেল মানের প্রতিনিধি জানিয়েছেন, পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় উদ্বেগের কারণ নেই। চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। পুলিশও প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে।আরও পড়ুন,তানভীর মোকাম্মেলের নতুন চলচ্চিত্রে জসীমউদ্দীনের কাব্য ‘হিট’, ‘থিফ’, ‘দ্য ইনসাইডার’ ও ‘কল্যাটারাল’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন মাইকেল মান। অপরাধ, থ্রিলার ও অ্যাকশনধর্মী চলচ্চিত্র নির্মাণে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। এদিকে নিজের জনপ্রিয় চলচ্চিত্র ‘হিট’-এর সিক্যুয়েল ‘হিট ২’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এই পরিচালক। প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরিচালকের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও প্রতিনিধির বক্তব্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে স্বস্তির খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত