বোমা হামলার হুমকির পর নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’ ঘিরে। বাড়ির বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি থাকলেও এবার বুলেটপ্রুফ কাচের বিশেষ নিরাপত্তা বেষ্টনীর ভেতরে দাঁড়িয়ে অনুরাগীদের অভিবাদন জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অজ্ঞাতপরিচয় একটি ইমেইলে অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর মুম্বাই পুলিশের পরামর্শে বাড়তি নিরাপত্তা হিসেবে স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের বেষ্টনী তৈরি করা হয়। গত রোববার সেই কাচের ভেতরে দাঁড়িয়েই ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান অমিতাভ। এ সময় তার পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। পুরো এলাকায় নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারিও দেখা যায়।
আরও পড়ুন,‘হিট ২’ নির্মাণের প্রস্তুতির মধ্যেই দুর্ঘটনা
প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়েসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো ওই হুমকিমূলক ইমেইলে মেয়রের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট, অমিতাভ বচ্চনের বাসভবন জলসা এবং কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে ইমেইলে। এ ঘটনায় মুম্বাই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটে। ওই ঘটনার তদন্তে অমিতাভ বচ্চনসহ বলিউডের কয়েকজন শীর্ষ তারকার বাড়ির আশপাশে অভিযুক্তদের রেকি করার তথ্য পায় পুলিশ। সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেও ভক্তদের সঙ্গে দীর্ঘদিনের রোববারের ঐতিহ্য ধরে রেখেছেন অমিতাভ বচ্চন। তবে এবার সেই সাক্ষাৎ হয়েছে বাড়তি নিরাপত্তার ঘেরাটোপে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬