দৈনিক সংবাদ দিগন্ত

নয়া গুঞ্জনে কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। একটি সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় নেট দুনিয়া।ভিডিওতে কঙ্গনাকে দেখা যায় সাদামাটা ভারতীয় পোশাকে—চুড়িদার, হাতে চুড়ি, কপালে টিপ, গলায় মঙ্গলসূত্র এবং সিঁথিতে সিঁদুর। এমন সাজে তাকে দেখে অনেকেই ধারণা করছেন, তিনি গোপনে বিয়ে সেরে ফেলেছেন।ভিডিওতে আরও দেখা যায়, একটি বাড়ি থেকে দ্রুত গাড়িতে ওঠে চলে যান কঙ্গনা। ফটো সাংবাদিকদের অনুরোধেও তিনি থামেননি, বরং গম্ভীর মুখে গাড়িতে উঠে যান।আরও পড়ুন , রাতের যাত্রায় আতঙ্ক, কী ঘটেছিল অভিনেত্রী ফারিনের সঙ্গে এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন এটি নতুন সিনেমা ‘কুইন-২’-এর শুটিংয়ের অংশ হতে পারে, আবার অনেকে আগেভাগেই তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।এর আগেও কঙ্গনার ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে অভিনেতা হৃতিক রোশন ও পরে চিরাগ পাসওয়ানের সঙ্গে সম্পর্কের গুজব ছিল আলোচনায়, যদিও প্রতিবারই তিনি তা অস্বীকার করেছেন।সম্প্রতি নারীদের বিয়ে ও আত্মনির্ভরতা নিয়ে তার মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যা আবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।তবে নতুন এই ভিডিও নিয়ে এখনো পর্যন্ত কঙ্গনা রানাওয়াত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি, ফলে গুঞ্জন আরও বাড়ছে।

নয়া গুঞ্জনে কঙ্গনা