দৈনিক সংবাদ দিগন্ত

বেবি ডল’খ্যাত কনিকার জীবনে নতুন অধ্যায়

 বেবি ডল’খ্যাত কনিকার জীবনে নতুন অধ্যায়
ভারতীয় সংগীতশিল্পী কনিকা কাপুর

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনিকা কাপুর ও তাঁর স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের অবসান হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়ে স্বামীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে কনিকা জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি ও তাঁর স্বামী আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি গৌতমের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে ব্যক্তিগত বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখতে এবং তাঁদের প্রতি সহানুভূতি ও সম্মান দেখাতে পরিবার, বন্ধু ও ভক্তদের অনুরোধ করেন। কনিকার এটি দ্বিতীয় দাম্পত্য বিচ্ছেদ। 

আরও পড়ুন,পেশা ও ব্যক্তি জীবন আলাদা রাখতে চান কুসুম

এর আগে ১৯৯৮ সালে ব্যবসায়ী রাজ চান্দকের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়। তাঁদের সংসারে আয়না, সামারা ও যুবরাজ নামে তিন সন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর কনিকা ভারতে ফিরে সংগীতজগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। গৌতম হাথিরামানির সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। বন্ধুত্ব থেকে তাঁদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘরোয়া আয়োজনে তাঁরা বিয়ে করেন। এর আগে ২০২১ সালের আগস্টে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। ২০১৪ সালে ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান কনিকা। একই বছর ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘লাভলি’ গানেও কণ্ঠ দেন তিনি। পরবর্তী সময়ে ‘চিটিয়া কালাইয়া’, ‘দেশি লুক’ ও ‘দা দা দাসে’র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেন এই শিল্পী।

বিষয় : নতুন নতুন অধ্যায় জীবনে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বেবি ডল’খ্যাত কনিকার জীবনে নতুন অধ্যায়

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
বেবি ডল’খ্যাত কনিকার জীবনে নতুন অধ্যায়
0:00 0:00
1.0x