দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা

যুবসমাজকে স্বাস্থ্যসচেতন করতে সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

চন্দ্রগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৯

শ্যামনগরে দুর্যোগ ঝুঁকি কমাতে প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার উদ্যোগ

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি, সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

পাটগ্রামের ব্যাঙেরবাড়ি সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের

পাটগ্রামের ব্যাঙেরবাড়ি সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের

যুবসমাজকে স্বাস্থ্যসচেতন করতে সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

যুবসমাজকে স্বাস্থ্যসচেতন করতে সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
মানবিক উদ্যোগে সাতক্ষীরায় রক্তের গ্রুপ নির্ণয়

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে স্থানীয় বৈকারী যুব ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সংঘের আয়োজনে এবং স্মার্ট মেডিকেল সেন্টার ও প্রাণ সায়ের যুব একাডেমী, সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্পেইন পরিচালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্মার্ট মেডিকেল সেন্টার, সাতক্ষীরার ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈকারী যুব ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি মো. আমিরুল ইসলাম। ক্যাম্পেইনে সকাল থেকেই স্থানীয় তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ গ্রহণ করেন। আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

আরও পড়ুন,চন্দ্রগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আয়োজকরা জানান, জরুরি চিকিৎসা পরিস্থিতিতে দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি যুবসমাজকে সুস্থ, সচেতন ও সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীল করে গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীত কুমার দাস বলেন, একটি সুস্থ, দক্ষ ও সচেতন যুবসমাজই পারে বৈষম্যহীন দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। যুবকদের শুধু কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুললেই হবে না, তাদের মানবিক ও সামাজিক দায়িত্ববোধেও উদ্বুদ্ধ করতে হবে। রক্তের গ্রুপ নির্ণয়ের মতো জনকল্যাণমূলক উদ্যোগ তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি এ ধরনের প্রশংসনীয় আয়োজনের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সামাজিক দায়বদ্ধতা, মানবিক চেতনা ও জনসচেতনতা বৃদ্ধির প্রত্যয়ে আয়োজিত এ ক্যাম্পেইন জাতীয় যুব দিবসের তাৎপর্যকে আরও অর্থবহ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : স্মার্ট মেডিকেল রক্তের গ্রুপ নির্ণয়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যুবসমাজকে স্বাস্থ্যসচেতন করতে সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x