দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পাটগ্রামের ব্যাঙেরবাড়ি সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের

পাটগ্রামের ব্যাঙেরবাড়ি সীমান্তে লাইট বন্ধ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে রাতের আঁধারে সীমান্তের লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এমন অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২-এস উপপিলারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এদিকে সীমান্তে যেকোনো ধরনের পুশইন অপচেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আরও পড়ুন,খাদ্য সংকটে কেশবপুরের কালোমুখো হনুমান, বাড়ছে লোকালয়ে উৎপাত

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তের ধবলসুতী বিওপির টহলদল সার্বক্ষণিক সতর্ক রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বিজিবি আরও জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : বিএসএফ লালমনিরহাট

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পাটগ্রামের ব্যাঙেরবাড়ি সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে রাতের আঁধারে সীমান্তের লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এমন অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২-এস উপপিলারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এদিকে সীমান্তে যেকোনো ধরনের পুশইন অপচেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আরও পড়ুন,খাদ্য সংকটে কেশবপুরের কালোমুখো হনুমান, বাড়ছে লোকালয়ে উৎপাত

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তের ধবলসুতী বিওপির টহলদল সার্বক্ষণিক সতর্ক রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বিজিবি আরও জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x