দৈনিক সংবাদ দিগন্ত

সীমান্ত দিয়ে দেশে ঢোকার সময় সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের সময় সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।আরও পড়ুন, বাকেরগঞ্জ থানায় উত্তেজনা, আসামিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপপুলিশের ভাষ্য, এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। রোববার তাকে লালমনিরহাটের আমলি আদালতে হাজির করা হলে বিচারক মো. আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আরও পড়ুন, মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষনাএদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডে ছয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরও পড়ুন, নারায়ণগঞ্জে ঈদকে ঘিরে কোরবানির হাটে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসনসাব্বির বিন শামস আগে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের নির্বাহী পরিচালক ছিলেন। পরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সীমান্ত দিয়ে দেশে ঢোকার সময় সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস আটক