দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ঢাকায় গুরুত্বপূর্ণ আলোচনা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চীনা প্রতিনিধিদলের প্রধান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহসহ দলটির জ্যেষ্ঠ নেতারা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বুধবার সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে লিউ হাইশিংয়ের দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

আরও পড়ুন,১৫ দিনের মধ্যে ইউটিলিটি লাইন যাচাইয়ের সিদ্ধান্ত

পরে বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।সফরকালে ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল প্লাস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। এ ছাড়া বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধনী আয়োজনেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। বুধবার বিকেলে জাতীয় জাদুঘর ও ঢাকায় চীনা দূতাবাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি। সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন লিউ হাইশিং। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন। সফর শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে এ সফর বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং দুই দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয় : চীন গুরুত্বপূর্ণ আলোচনা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ঢাকায় গুরুত্বপূর্ণ আলোচনা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x