দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিএনপি ও চীনের রাজনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকায় লিউ হাইশিং

তিন দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী লিউ হাইশিং। বুধবার রাত সোয়া ১১টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। এ সফরে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে রাজনৈতিক যোগাযোগ জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। বিমানবন্দরে লিউ হাইশিংকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এ ছাড়া রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সহযোগিতা নিয়ে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন লিউ হাইশিং। একই অনুষ্ঠানে বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধন করবেন তিনি। 

আরও পড়ুন,চারদিন গ্যাসের চাপ কমলেও সরবরাহ চালু থাকবে

সফরের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানানোর কর্মসূচিও রয়েছে তার। কূটনৈতিক সূত্র বলছে, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এটিই চীন থেকে ঢাকায় আসা প্রথম জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার সফর। ওই সফরে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এবারের সফরে সেই সমঝোতার বাস্তবায়ন, দুই দলের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং রাজনৈতিক পর্যায়ে সহযোগিতার কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার সকালে ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গেও বৈঠক করবেন চীনের এই জ্যেষ্ঠ নেতা।

বিষয় : বিএনপি লিউ হাইশিং

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিএনপি ও চীনের রাজনৈতিক সম্পর্ক জোরদারে ঢাকায় লিউ হাইশিং

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x