ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। প্রকল্পের কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সেতু বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণকাজের প্রতিবন্ধকতা নিরসনে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর প্রত্যাশার অন্যতম মেগা প্রকল্প। জনভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। এ জন্য প্রকল্প বাস্তবায়নের পথে থাকা সব জটিলতা জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। সভায় প্রকল্পের রুট অ্যালাইনমেন্টে বিভিন্ন সেবাদানকারী সংস্থার ইউটিলিটি লাইন অপসারণ ও স্থানান্তর, জমি-সংক্রান্ত জটিলতা এবং নির্মাণকাজের অন্যান্য প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন, সকালে মিরপুরে সড়ক দুর্ঘটনা, নিহত নারীসহ ৪
সভায় কমলাপুর আইসিডি-সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের জমিতে অননুমোদিত ট্রাক স্ট্যান্ডের কারণে কমলাপুর আপ-র্যাম্প নির্মাণকাজ ব্যাহত হওয়ার বিষয়টি গুরুত্ব পায়। এ অবস্থায় ট্রাক স্ট্যান্ডটি দ্রুত অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে টিটিপাড়া থেকে কুতুবখালী পর্যন্ত সব সেবাদানকারী সংস্থার ইউটিলিটি লাইন সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় প্রাক্কলন প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেবাদানকারী সংস্থার প্রতিনিধি, ইউটিলিটি অপসারণ ও প্রতিস্থাপনের কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবির প্রতিনিধি, প্রকল্প মনিটরিং টিমের আহ্বায়ক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) এবং প্রকল্প দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নির্মাণকাজের বাধা দূর করে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬