সারা দেশে আজ থেকে টানা চারদিন গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে এ সময়ে কোথাও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না বলে আশ্বস্ত করেছে পেট্রোবাংলা। সামিট এলএনজির ভাসমান টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের কারণে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাবে। এতে দেশের বিভিন্ন এলাকায় স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে। পেট্রোবাংলা জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত চারদিন এই পরিস্থিতি থাকতে পারে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ কমবে। বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট।
আরও পড়ুন,বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফলে আগে থেকেই দৈনিক ঘাটতি রয়েছে প্রায় ১ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার পরিচালক অপারেশন অ্যান্ড মাইন্স মো. শোয়েব জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের সময়ও জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ থাকবে। তাই কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা নেই। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবর ছড়িয়ে পড়ায় গ্রাহকদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি আরও জানিয়েছে, গ্যাসের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। তবে নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিষয় : সরবরাহ চারদিন পেট্রোবাংলা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬