দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডেমোক্র্যাটরা জিতলে প্রশাসনের অর্জন মুছে যাবে: ট্রাম্প

ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বিজয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে নিজের প্রশাসনের নেওয়া বিভিন্ন নীতি ও অর্জন বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ফোনে কথা বলেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেলে টিপস, ওভারটাইম এবং সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কর না দেওয়ার নীতিগুলোর কী হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 

আরও পড়ুন,স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

‘আমরা যা কিছু করেছি, সবকিছু মুছে যাবে।’ নির্বাচনের দিন ঘনিয়ে আসার আগে রিপাবলিকান বা জিওপি সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ‘তাদের অবশ্যই ভোট দিতে আসতে হবে।’ ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ভাবুন আমি ব্যালটে আছি। আপনারা যা খুশি করুন, কিন্তু আমাদের ভোট দিতেই হবে। যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব।’ মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই বক্তব্যে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের ভোট দেওয়ার গুরুত্ব উঠে এসেছে।

বিষয় : যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডেমোক্র্যাটরা জিতলে প্রশাসনের অর্জন মুছে যাবে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বিজয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে নিজের প্রশাসনের নেওয়া বিভিন্ন নীতি ও অর্জন বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ফোনে কথা বলেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেলে টিপস, ওভারটাইম এবং সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কর না দেওয়ার নীতিগুলোর কী হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 

আরও পড়ুন,স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

‘আমরা যা কিছু করেছি, সবকিছু মুছে যাবে।’ নির্বাচনের দিন ঘনিয়ে আসার আগে রিপাবলিকান বা জিওপি সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ‘তাদের অবশ্যই ভোট দিতে আসতে হবে।’ ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ভাবুন আমি ব্যালটে আছি। আপনারা যা খুশি করুন, কিন্তু আমাদের ভোট দিতেই হবে। যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব।’ মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই বক্তব্যে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের ভোট দেওয়ার গুরুত্ব উঠে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x