চীনের আমন্ত্রণে ১০ দিনের সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের তরুণ প্রতিনিধি দল
চীনের বিশেষ আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২০ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দল। বাংলাদেশে নিযুক্ত ইয়াও ওয়েন গত ১৪ মে বিএনপির মহাসচিবকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই আমন্ত্রণ জানান। সম্প্রতি ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে প্রকাশিত তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আরও পড়ুন, গোপনে ছাত্রদলের পক্ষে কাজের স্মৃতি তুলে ধরলেন বিএনপি নেতাদূতাবাসের তথ্য অনুযায়ী, এই সফর আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে। প্রতিনিধি দলে বিএনপির বিভিন্ন স্তরের তরুণ ও ছাত্রনেতারা অন্তর্ভুক্ত রয়েছেন। সফরে থাকা ছাত্রনেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মালুম, জহিরুল ইসলাম, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং মঞ্জুরুল আলম।আরও পড়ুন, ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, সংঘর্ষের জেরে পাল্টাপাল্টি মামলাএছাড়া তালিকায় আরও রয়েছেন— আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ ও জান্নাতুল নওরীন উর্মি। চিঠিতে উল্লেখ করা হয়, সফরকালে প্রতিনিধি দল চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। তারা চীনের আধুনিক উন্নয়ন কৌশল, উৎপাদন খাতের অগ্রগতি, গ্রামীণ পুনরুজ্জীবন এবং স্থানীয় প্রশাসনিক ব্যবস্থার অভিজ্ঞতা সরাসরি পর্যবেক্ষণ করবে।আরও পড়ুন, নজরুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন : রিজভীএছাড়া প্রতিনিধি দল চীনের স্থানীয় রাজনৈতিক নেতা, গবেষক ও থিংক ট্যাংকের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবে। দূতাবাস জানিয়েছে, সফরের আন্তর্জাতিক বিমানভাড়া, আবাসন, খাবার এবং অভ্যন্তরীণ যাতায়াতসহ সকল ব্যয়ভার চীন সরকার বহন করবে।