দৈনিক সংবাদ দিগন্ত

চীনে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ২১

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

আরও পড়ুন, লেবানন যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্কুল-কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন, বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০ শহরই ভারতে

উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করেছে চীনা কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, দক্ষিণাঞ্চলে এখনো বৃষ্টিজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে ১৫ কোটি ইউয়ান জরুরি সহায়তা বরাদ্দ করেছে।

আরও পড়ুন, চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণ

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাস একত্রিত হয়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। প্রায় এক হাজার কিলোমিটারের বেশি এলাকা এই দুর্যোগের আওতায় এসেছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বিষয় : মৃত্যু চীন বৃষ্টিপাত নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

চীনে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ২১

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

আরও পড়ুন, লেবানন যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্কুল-কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন, বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০ শহরই ভারতে

উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করেছে চীনা কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, দক্ষিণাঞ্চলে এখনো বৃষ্টিজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে ১৫ কোটি ইউয়ান জরুরি সহায়তা বরাদ্দ করেছে।

আরও পড়ুন, চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণ

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাস একত্রিত হয়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। প্রায় এক হাজার কিলোমিটারের বেশি এলাকা এই দুর্যোগের আওতায় এসেছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত