দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০ শহরই ভারতে

বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০ শহরই ভারতে
বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০ শহরই ভারতে

তীব্র দাবদাহে পুড়ছে ভারত। নতুন এক নজির গড়ে মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০ শহরের তালিকায় জায়গা করে নিয়েছে শুধুই ভারতের শহরগুলো। একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র‍্যাঙ্কিং অনুযায়ী, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্বের সবচেয়ে গরম ১০০ শহরের সবগুলোই ছিল ভারতের। তালিকায় রয়েছে রাজধানী নয়াদিল্লি, ফরিদাবাদ, চণ্ডীগড়, আগরা, অযোধ্যা, গ্বালিয়র, কোটা ও রায়পুরের মতো তাপপ্রবাহপ্রবণ শহর। এমনকি উত্তরাখণ্ডের পাহাড়ঘেরা শহর হরিদ্বার এবং জম্মুও রয়েছে এ তালিকায়।

আরও পড়ুন, চীনে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১০, অরেঞ্জ অ্যালার্ট জারি

তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে ওই ১০০ শহরের তাপমাত্রা ছিল ৪৪ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বঠিন্ডা, পাঠানকোট, বরেলি, ঝাঁসি ও কইথলের মতো কয়েকটি শহরে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশের মথুরা, ছত্তীসগঢ়ের ভিলাই এবং মহারাষ্ট্রের নানদের ও অকোলাতেও তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির বেশি। 

আরও পড়ুন, অবৈধ নির্মাণের অভিযোগে অভিষেক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নোটিশ

এ অবস্থায় উত্তর ও পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘের স্থায়ী উপস্থিতি না থাকা এবং শুষ্ক সৌর বিকিরণের কারণে উত্তর ভারতের সমতলভূমি ও মধ্য ভারতের মালভূমি অঞ্চলে প্রচণ্ড গরম অব্যাহত থাকতে পারে। 

আরও পড়ুন, লেবানন যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘের

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশের কিছু এলাকায় আগামী ২৪ মে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং নগর তাপদ্বীপ প্রভাবের কারণে দক্ষিণ এশিয়াজুড়ে চরম গরমের প্রবণতা বাড়ছে।

বিষয় : ভারত উষ্ণ তাপমাত্রা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০ শহরই ভারতে

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

তীব্র দাবদাহে পুড়ছে ভারত। নতুন এক নজির গড়ে মঙ্গলবার বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০ শহরের তালিকায় জায়গা করে নিয়েছে শুধুই ভারতের শহরগুলো। একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র‍্যাঙ্কিং অনুযায়ী, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্বের সবচেয়ে গরম ১০০ শহরের সবগুলোই ছিল ভারতের। তালিকায় রয়েছে রাজধানী নয়াদিল্লি, ফরিদাবাদ, চণ্ডীগড়, আগরা, অযোধ্যা, গ্বালিয়র, কোটা ও রায়পুরের মতো তাপপ্রবাহপ্রবণ শহর। এমনকি উত্তরাখণ্ডের পাহাড়ঘেরা শহর হরিদ্বার এবং জম্মুও রয়েছে এ তালিকায়।

আরও পড়ুন, চীনে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১০, অরেঞ্জ অ্যালার্ট জারি

তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে ওই ১০০ শহরের তাপমাত্রা ছিল ৪৪ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বঠিন্ডা, পাঠানকোট, বরেলি, ঝাঁসি ও কইথলের মতো কয়েকটি শহরে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশের মথুরা, ছত্তীসগঢ়ের ভিলাই এবং মহারাষ্ট্রের নানদের ও অকোলাতেও তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির বেশি। 

আরও পড়ুন, অবৈধ নির্মাণের অভিযোগে অভিষেক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নোটিশ

এ অবস্থায় উত্তর ও পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘের স্থায়ী উপস্থিতি না থাকা এবং শুষ্ক সৌর বিকিরণের কারণে উত্তর ভারতের সমতলভূমি ও মধ্য ভারতের মালভূমি অঞ্চলে প্রচণ্ড গরম অব্যাহত থাকতে পারে। 

আরও পড়ুন, লেবানন যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘের

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশের কিছু এলাকায় আগামী ২৪ মে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং নগর তাপদ্বীপ প্রভাবের কারণে দক্ষিণ এশিয়াজুড়ে চরম গরমের প্রবণতা বাড়ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত