গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে এক যুবককে আটক রেখে মারধরের পর তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আল আমিন শেখ (৩০) একজন রিকশাচালক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার রাত ২০ মে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের একটি বাড়ির কেয়ারটেকারের রুমের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বাড়ির গ্যারেজে থাকা ব্যাটারিচালিত রিকশা ভাড়া চালাতেন আল আমিন। সম্প্রতি গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে তাকে সন্দেহ করা হয়। এরপর বুধবার তাকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।আরও পড়ুন , দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় রামিসা, শোকে ভারী মুন্সিগঞ্জঘটনার সময় আল আমিনের মা তাকে খুঁজতে গিয়ে সেখানে যান। তবে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে বাথরুমে ছেলের নিথর দেহ দেখতে পান বলে অভিযোগ রয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুর পলাতক রয়েছে।নিহত আল আমিন গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আরও পড়ুন , মঠবাড়িয়ায় নজর কাড়ছে বিশাল গরু ‘শান্ত’, দাম ৮ লাখ টাকা