দৈনিক সংবাদ দিগন্ত

ধানমন্ডি-৩২ এ সাংবাদিককে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস জামায়াতের

ধানমন্ডি-৩২ এ সাংবাদিককে মারধরের অভিযোগ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল শেষে ব্রিফিং চলাকালে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে সংগঠনটির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি জোনের উদ্যোগে ওই এলাকায় মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন নেতাকর্মী উপস্থিত এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন।এ সময় উপস্থিত সাংবাদিকরা ওই মন্তব্যের প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন নেতাকর্মী শিশিরের কলার ধরে তাকে ঘুষি মারেন। পরে তিনি সড়কে পড়ে গেলে তাকে লাথিও মারা হয়। এতে তিনি আহত ও রক্তাক্ত হন।

আরও  পড়ুন, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অস্ত্র ও পটকা নিষিদ্ধ ডিএমপির

পরে সহকর্মীরা আহত সাংবাদিককে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, ‘জামায়াত কর্মীরা আমাকে মারধর করে আহত করেছেন, যা অত্যন্ত লজ্জাজনক। যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে, তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।’এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বলেন, ‘সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ আমরা সমর্থন করি না। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনার সঙ্গে কোনো বহিরাগত জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে।’ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদকর্মীদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : জামায়াত সাংবাদিকহেনস্তা মারধর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ধানমন্ডি-৩২ এ সাংবাদিককে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস জামায়াতের

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল শেষে ব্রিফিং চলাকালে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে সংগঠনটির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি জোনের উদ্যোগে ওই এলাকায় মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন নেতাকর্মী উপস্থিত এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন।এ সময় উপস্থিত সাংবাদিকরা ওই মন্তব্যের প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন নেতাকর্মী শিশিরের কলার ধরে তাকে ঘুষি মারেন। পরে তিনি সড়কে পড়ে গেলে তাকে লাথিও মারা হয়। এতে তিনি আহত ও রক্তাক্ত হন।

আরও  পড়ুন, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অস্ত্র ও পটকা নিষিদ্ধ ডিএমপির

পরে সহকর্মীরা আহত সাংবাদিককে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, ‘জামায়াত কর্মীরা আমাকে মারধর করে আহত করেছেন, যা অত্যন্ত লজ্জাজনক। যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে, তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।’এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বলেন, ‘সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ আমরা সমর্থন করি না। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনার সঙ্গে কোনো বহিরাগত জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে।’ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদকর্মীদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত