দৈনিক সংবাদ দিগন্ত

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অস্ত্র ও পটকা নিষিদ্ধ ডিএমপির

পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের ধারালো ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছে।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরি অনুযায়ী ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।

আরও  পড়ুন, টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, অফিসফেরত মানুষের চরম ভোগান্তি

অনেকে মিছিলে ধারালো অস্ত্র ও লাঠিসহ বিভিন্ন বস্তু বহন করেন, যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে এবং জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। এছাড়া আতশবাজি ও পটকা ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এসব বস্তু বহন এবং আতশবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে।কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সবাই নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে আশুরা উদযাপন করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবে।

বিষয় : আশুরা তাজিয়া মিছিল নিষিদ্ধ ডিএমপির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অস্ত্র ও পটকা নিষিদ্ধ ডিএমপির

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের ধারালো ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছে।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরি অনুযায়ী ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।

আরও  পড়ুন, টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, অফিসফেরত মানুষের চরম ভোগান্তি

অনেকে মিছিলে ধারালো অস্ত্র ও লাঠিসহ বিভিন্ন বস্তু বহন করেন, যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে এবং জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। এছাড়া আতশবাজি ও পটকা ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এসব বস্তু বহন এবং আতশবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে।কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সবাই নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে আশুরা উদযাপন করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত